ধানমন্ডিতে দিনের আলোয় ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক ৩

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩৭ দুপুর
  • ৪৪১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরও দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান চলছিল।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, এক ব্যক্তি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের পর ভুক্তভোগী তাদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিটকে রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে পিস্তলসহ আটক করেন।

খবর পেয়ে ৯৯৯ থেকে ধানমন্ডি থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরে পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম ভুক্তভোগী ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর ধানমন্ডি থানার কয়েকটি দল ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে একই চক্রের আরও দুজনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া ৩৯ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad