আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান সেলিম উদ্দিনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ দুপুর
  • ৭১৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে আধুনিক, যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার নানা সীমাবদ্ধতা এবং যুগোপযোগী সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী অল্প সময়ের মধ্যেই পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পুরোনো ধাঁচের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে আধুনিক ও কর্মমুখী শিক্ষা চালু করা জরুরি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার সেক্টর-১২-এর শাহ মাখদুম অ্যাভিনিউয়ের লাভলীন কনভেনশন হলে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষতাভিত্তিক শিক্ষায় কর্মসংস্থানের সুযোগ

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের শুধু চাকরির পেছনে ছুটতে হয় না। আধুনিক প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক শিক্ষার কারণে তারা ঘরে বসেও কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যথাযথভাবে এগোতে পারছে না।

তিনি বলেন, এককেন্দ্রিক চিন্তাভাবনার শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা মানুষকে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করবে। একই সঙ্গে দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের কল্যাণের বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করে তুলতে হবে।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান

বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষার প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের মাধ্যমে অনেক মূল্যবান পণ্য তৈরি করা সম্ভব। তবে সদিচ্ছা ও কার্যকর উদ্যোগের অভাবে দেশের এই সম্ভাবনাগুলো যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না।

তিনি বলেন, পরিবেশবান্ধব কলম তৈরি করে দেখানো হয়েছে যে বর্জ্যকে শুধু অভিশাপ হিসেবে না দেখে সম্পদ ও সম্ভাবনা হিসেবে বিবেচনা করা সম্ভব। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সদিচ্ছা থাকলে বর্জ্য থেকেও মূল্যবান সম্পদ তৈরি করা যায়।

উপস্থিত ছিলেন যারা

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর শাখার দায়িত্বশীল, বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য এস আই সাইম। সঞ্চালনা করেন সংগঠনটির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad