তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০১ দুপুর
  • ১৮৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক আহ্বায়ক বাবু তপন কুমার গোস্বামী। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্যসচিব খন্দকার আবদুল বারিক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও খন্দকার সাইফুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র সুসংহত করা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad