সরকারি জমিতে রাতারাতি দোকান নির্মাণ, দিনেই গুঁড়িয়ে দিল প্রশাসন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ দুপুর
  • ২৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সরকারি জমি দখল করে রাতের আঁধারে নির্মাণ করা একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। খবর পেয়ে রোববার (৮ নভেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দোকানঘরটি ভেঙে দেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী।

উপজেলার রণচণ্ডী ইউনিয়নের অবিলের বাজারে জলঢাকা-রংপুর মহাসড়কের পাশে ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় দোকানঘরটি নির্মাণ করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ফজলু রাতের অন্ধকারে সরকারি ওই জমিতে দোকানঘর নির্মাণ করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী জানান, সরকারি জমিতে অবৈধভাবে রাতের অন্ধকারে দোকানঘর নির্মাণ করায় সেটি উচ্ছেদ করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad