অন্যদিকে, ২৮৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।
দূষণের তালিকায় দিল্লি দ্বিতীয়, কলকাতা চতুর্থ
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে উগান্ডার কাম্পালা। ভারতের কলকাতা ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ এবং উজবেকিস্তানের তাশখন্দ ১৫৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
এ ছাড়া মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর ১৪৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। একই স্কোর থাকা সত্ত্বেও তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।
বায়ুমান সূচকে কোন স্কোর কী নির্দেশ করে
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকে।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১ ছাড়ালে বায়ুর মানকে দুর্যোগপূর্ণ বলা হয়।
এই হিসাবে মঙ্গলবার সকালে ঢাকার বাতাস সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের এ সময়ে বায়ুদূষণের প্রভাব থেকে সতর্ক থাকা প্রয়োজন।

প্রথম দর্পণ,ডেস্ক