মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাঁদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠাতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের বুধবার বিকেল ৪টার মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে রেজিস্ট্রারের চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র:, প্রতিনিধি, ঢাবি; প্রকাশিত ১১ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স