বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম যুগান্তর।
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসএসসি পরীক্ষায় প্রতিটি বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে মাউশির প্রকিউরমেন্ট শাখা কাজ করবে।
দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মেধাবী শিক্ষার্থীরাও এ উদ্যোগের আওতায় থাকবেন বলে জানা গেছে। তবে শিক্ষার্থী নির্বাচনের বিস্তারিত প্রক্রিয়া ও ল্যাপটপ বিতরণের সময়সূচি সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
এসএসসিতে অংশ নিয়েছিলেন ১৮ লাখের বেশি শিক্ষার্থীএ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬ হাজারএদিকে গত ১০ আগস্ট প্রকাশিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীরা প্রযুক্তিগত সুবিধা পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও ভালো ফলাফলে উৎসাহিত করার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক