ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চাইতে হবে: ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৬ দুপুর
  • ১৮৮৯২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছি। শুধু ক্ষমতার জন্য নয়। এজন্য সমমনা ইসলামি দলগুলোর জোটের আসন চূড়ান্ত প্রায় শেষ পর্যায়ে। তাই, ত্যাগ স্বীকার করে নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।


তিনি আরো বলেন, জোটের সমঝোতার পর আর বসে থাকা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, বিপ্লবের পক্ষে ভোট চাইতে হবে।


বুধবার রাতে রাজধানীর মতিঝিলের কিচেন ইয়ার্ড রেস্টুরেন্টের হল রুমে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকাস্থ বাতিসা ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাতিসা ইউনিয়নবাসীদের এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সোসাইটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ মজিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস সানা উল্লাহ মজুমদার, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারি মোতাহার উদ্দিন মোল্লা, আল আরাফাহ ব্যাংকের সাবেক কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান সাজু, রিলায়েন্স গ্রুপের সাবেক এমডি বদিউল আলম মজুমদার, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি দেলোয়ার হোসেন মজুমদার (মিন্টু), সাবেক ছাত্রনেতা আবুল কালাম মজুমদার, মাওঃ হেদায়েত উল্লাহ, আবদুল গোফরান বাবলু, ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।1




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad