নাগরিক 'শোকসভা শুরু, সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ বিকাল
  • ২৮৯০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।


তারেক রহমানের আগমনের পর ৩টা ৫ মিনিটে কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে এই শোকসভা শুরু হয়। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।



শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।


শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।


শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পরই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমন্ত্রিতরা প্রবেশ শুরু করেন। সংসদ ভবনের ৬ নম্বর গেটে আগতদের ভিড় দেখা যায়।।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad