“দেশের অপকর্মের দায় জামায়াতের ওপর বর্তায়, চাপানো হচ্ছে বিএনপির ওপর” শামসুজ্জামান দুদু

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৭:৩৩ বিকাল
  • ২১৭১৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

“দেশের অপকর্মের দায় জামায়াতের ওপর বর্তায়, চাপানো হচ্ছে বিএনপির ওপর” শামসুজ্জামান দুদু

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম ঘটছে, তার দায়ভার জামায়াতে ইসলামীর ওপর বর্তালেও তা বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

দুদু বলেন, একটি মহল মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে রাজনৈতিকভাবে সুবিধা নিতে চায়। তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা কখনোই জনগণের আস্থা অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও সরকার গঠনের মতো অবস্থানে যেতে পারবে না।

তিনি আরও দাবি করেন, ওই মহল ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে এবং ইসলামের বিপক্ষে ভূমিকা রাখছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন অপকর্ম নিয়ে আলোচনা করলে দেখা যাবে, এসব ঘটনার পেছনে সংশ্লিষ্ট একটি রাজনৈতিক শক্তি রয়েছে, যারা দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে।

এ সময় তিনি আরও বলেন, অতীতে নারী নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের হত্যা-সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad