ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, আহত একাধিক

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২২ মে ২০২৬, ০৫:২০ বিকাল
  • ২৩১৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, আহত একাধিক


ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে একটি জামে মসজিদে নামাজ আদায় করে বের হওয়ার পরপরই একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পরে হকিস্টিক দিয়ে আঘাত করে। এতে কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে অন্তত তিনজনের মাথায় আঘাত লাগে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তাকে লক্ষ্য করে কিল-ঘুষিও মারা হয় এবং কিছু ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

ঘটনার পর এনসিপির আরেক নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জুমার নামাজ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে এবং এতে দলের কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অন্যদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে দাবি করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতৃবৃন্দের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad