তীব্র গরমে হজযাত্রীদের জন্য সতর্কতা জারি, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, ০৯:১৫ রাত
  • ১০৬৩৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তীব্র গরমে হজযাত্রীদের জন্য সতর্কতা জারি, স্বাস্থ্যবিধি মানার আহ্বান

সৌদি আরবে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী মিনা ও মুজদালিফা এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের সময় এটি ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব সংস্থাকে প্রস্তুতির স্তর আরও জোরদার করার নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে হাজীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত গরমে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলা, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং সম্ভব হলে তাবুর ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

হজযাত্রীদের পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ, রোদে ছাতা ব্যবহার এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা ও পরিচালন নির্দেশনা অনুসরণ করতে হজযাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad