রামিসার স্মরণে পথশিশুদের মাঝে নতুন টাকা বিতরণ, নিরাপদ ভবিষ্যতের আশ্বাস সেলিম উদ্দিনের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ জুন ২০২৬, ০১:১৮ দুপুর
  • ১৩৯৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সমাজের প্রতিটি শিশুর নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। সুবিধাবঞ্চিত ও পথশিশুদের কল্যাণে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত ‘ইচ্ছেপূরণ’ কর্মসূচির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নিহত শিশু রামিসার স্মরণে শতাধিক পথশিশুর হাতে ঈদ-পরবর্তী নতুন টাকা তুলে দেওয়া হয়।

সেলিম উদ্দিন বলেন, “শিশু রামিসার অকালমৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। তার স্মৃতিকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতে নগরীর বিভিন্ন এলাকায় তাদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসিক কল্যাণমূলক স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে নতুন টাকা পেয়ে পথশিশুরা আনন্দ প্রকাশ করে। এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি তারা কৃতজ্ঞতা জানায়।

আয়োজকরা জানান, সমাজের অবহেলিত শিশুদের প্রতি সহমর্মিতা বৃদ্ধি এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad