সিরাজগঞ্জে জুলাই যোদ্ধাদের ঐক্যের ডাক, নেতৃত্বে মেহেদী হাসান আমজাদ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১০:২৫ রাত
  • ১০৫৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, জুলাই যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্য, শান্তি, প্রগতি ও সততার আদর্শকে ধারণ করে গঠিত সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র সিরাজগঞ্জ জেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২১ জুন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আলমিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সিরাজগঞ্জের সলঙ্গা ও হাটিকুমরুল এলাকার কৃতিসন্তান জুলাই যোদ্ধা মেহেদী হাসান আমজাদকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মেহেদী হাসান আমজাদ বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করবেন। তিনি বলেন, “সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও থানার জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী, কার্যকর ও প্রতিনিধিত্বশীল জেলা কমিটি গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। একই সঙ্গে আহত, ক্ষতিগ্রস্ত যোদ্ধা এবং শহীদ পরিবারের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, সেই চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণে আমরা কাজ করে যাব।”

মেহেদী হাসান আমজাদ শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের নেতাকর্মী ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সংগঠনের নেতাকর্মীরা জানান, জুলাই ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হাসান আমজাদ সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে সিরাজগঞ্জের সলঙ্গা এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বরে আন্দোলন পরিচালনার সময় তিনি গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসা ও শারীরিক পুনর্বাসনের পর তিনি আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হন।

নেতাকর্মীদের মতে, একজন সাহসী, ত্যাগী ও দক্ষ সংগঠকের হাতে জেলা নেতৃত্ব অর্পিত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। তাদের বিশ্বাস, শিগগিরই একটি পরিচ্ছন্ন, শক্তিশালী ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মাধ্যমে সিরাজগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad