মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৬, ১২:৫৯ দুপুর
  • ৭১০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, প্রতিশোধমূলক অভিযানের দশম ধাপের অংশ হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর আগাম সতর্কীকরণ রাডার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই ঘাঁটিতে মার্কিন সেনাদের সমাবেশস্থলও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়।

এছাড়া, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ও রাডার অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

অন্যদিকে, জর্ডানের আজরাক বিমানঘাঁটিতেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, এই হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে নিশানা করা হয়েছে।

তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad