নেপালে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনুসন্ধান ও উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে বিবিসিকে জানিয়েছেন নেপালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লীলা পিটার্স ইয়াহিয়া।
তিনি বলেন, দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। কারণ, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানোর পথ অত্যন্ত দুর্গম।
জাতিসংঘের এই সমন্বয়কারী জানান, নেপাল সরকার হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পাঠানো শুরু করেছে। পাশাপাশি দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে ড্রোন ব্যবহারের বিষয়েও আলোচনা চলছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স