মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। শুধু এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় থেকে সম্পন্ন হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা শিথিলের সুযোগ
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা শিথিলের বিষয়টিও বিবেচনা করছে সরকার। প্রকৃত শিক্ষানুরাগী কেউ এ দায়িত্ব পালন করতে চাইলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
সংসদে শিক্ষামন্ত্রী জানান, আগের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রাখা হয়েছিল।
এ বিষয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষানুরাগী ব্যক্তিদের জন্য স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা থাকবে কি না, তা পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। প্রকৃত শিক্ষানুরাগীরা এ বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স