এনসিপি কখন ৩০০ আসনে প্রার্থী দেবে জানালেন; নাহিদ ইসলাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ দুপুর
  • ১৬৩২৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg এনসিপি কখন ৩০০ আসনে প্রার্থী দেবে জানালেন; নাহিদ ইসলাম

এনসিপি কখন ৩০০ আসনে প্রার্থী দেবে জানালেন; নাহিদ ইসলাম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৫ নভেম্বরের মধ্যে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।


বুধবার নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান–আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সব জেলায়, সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই।’


এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।’





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad