ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮০৫

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, ১২:০৭ রাত
  • ৯৪২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৬৬৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬৯৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ৯৭৮ জন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭০ জনের।

মৃতদের মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে ৩৬ জন মারা গেছেন। আগস্টের প্রথম ১৬ দিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৬১ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad