শ্রমিক বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বন্ধ বাস-ট্রাক চলাচল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৬, ০১:৩৮ দুপুর
  • ৪৪৩৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দুই শ্রমিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার সড়ক পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে।

শ্রমিক সংগঠন ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিকদের কল্যাণ তহবিলের ব্যয়ের কথা বলে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে কয়েকজন বাস শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে যান ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে জেলার অভ্যন্তরীণ ও বিভিন্ন রুটে বাস এবং ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতিতে গেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত। তিনি বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই বাস থেকে চাঁদা আদায় করে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুই শ্রমিক সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়েছিল। কিন্তু দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় কোনো সমঝোতা হয়নি।

তিনি আরও বলেন, বৈঠকে সমঝোতা না হলেও উভয় শ্রমিক সংগঠনকে সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করার নির্দেশ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad